আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা

ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 144
ছবির ক্যাপশন :

আন্তর্জাতিক ডেস্ক 

দেশীয় প্রযুক্তিতে তৈরি বর্ধিত পাল্লার ফাতাহ-৪ ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৬ অক্টোবর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, পরীক্ষার মাধ্যমে ফাতাহ-৪-এর বর্ধিত সংস্করণের বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্রটিতে উন্নত অ্যাভিওনিক্সের পাশাপাশি আধুনিক নেভিগেশন ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এর ফলে আগের সংস্করণের তুলনায় এটি আরও দীর্ঘ পাল্লায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা ও কার্যকারিতাও বাড়ানো হয়েছে।

তবে পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট পাল্লা, উৎক্ষেপণস্থল কিংবা কোন লক্ষ্যবস্তু ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তান।

সামরিক বাহিনী জানিয়েছে, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন সাব-সিস্টেমের অতিরিক্ত কারিগরি সক্ষমতাও যাচাই করা হয়েছে। বিশেষ করে নির্ভুলতা বাড়ানো এবং ক্ষেপণাস্ত্রটির টিকে থাকার সক্ষমতা উন্নত করতে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা পরীক্ষাটি প্রত্যক্ষ করেন। ক্ষেপণাস্ত্রটির উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এ সময় উপস্থিত ছিলেন।

ফাতাহ-৪-এর সফল পরীক্ষার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানরা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

ফাতাহ-৪ পাকিস্তানের স্থলভিত্তিক ক্রুজ মিসাইল কর্মসূচির অংশ। এটি মাটি থেকে মাত্র ৫০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।

এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ড ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল। ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার পাল্লা প্রদর্শন করে।

তারও আগে এপ্রিল মাসে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতার মধ্যেই পাকিস্তানের এই পরীক্ষা সামনে এলো। বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামাবাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। 

সূত্র: ডন

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh