ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। রবিবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে আয়োজিত র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আয়োজকদের দাবি, র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ১০ হাজার নেতা-কর্মী অংশ নেন। র্যালিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।