Logo
প্রিন্টের তারিখ: 23 November 2026 | প্রকাশের তারিখ: Nov 23, 2026

সংবাদ শিরোনাম : জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন

জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি। সদস্যসচিব করা হয়েছে শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে।

নতুন কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

এক অভিনন্দন বার্তায় মোর্শেদ আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী শ্রমিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অবহেলিত, বঞ্চিত ও অধিকারহারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা রক্ষা এবং শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আমান উল্লাহ আমান এবং প্রখ্যাত শ্রমিকনেতা শামছুর রহমান শিমুল বিশ্বাসের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

শনিবার (২১ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে ৫১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF