ময়মনসিংহ সারাদেশ

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। প্রায় সোয়া ২টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং বাৎসরিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। গত ১০ মার্চ এসব পাওনা পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, সামনে ঈদ হলেও তারা এখনো বেতন ও বোনাস পাননি। কবে এসব পরিশোধ করা হবে সে বিষয়েও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। শ্রমিকদের দাবি, এর আগেও কয়েক দফা আন্দোলনের মাধ্যমে তাদের বকেয়া বেতন আদায় করতে হয়েছে।

অবরোধের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকালের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

mdashakurrahman imran

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

AI চিপ প্রতিযোগিতায় এশিয়ার স্টার্টআপে নতুন বিনিয়োগ

বাংলাদেশ ও বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রতিবেদনে রয়েছে বিশ্লেষণ, প্রেক্ষাপট এবং সম্ভাব্য প্রভাবের বিস্তারিত আলোচনা। নির্ভরযোগ্য সূত্র,...
সারাদেশ

স্মার্টফোন ক্যামেরায় এখন মূল লড়াই অন-ডিভাইস AI

বাংলাদেশ ও বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রতিবেদনে রয়েছে বিশ্লেষণ, প্রেক্ষাপট এবং সম্ভাব্য প্রভাবের বিস্তারিত আলোচনা। নির্ভরযোগ্য সূত্র,...