বিনোদন সর্বশেষ সব খবর

মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর রাস্তায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সাজ্জাদ আল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনা আসামির গায়ে লাগে। মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ নিক্ষেপ করে মারধর করেন।

ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যার ফলে ভূক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। মামলাটি আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন বা গ্রেপ্তারি পরোয়ারা জারির আবেদন করেন সাজ্জাদ।

mdashakurrahman imran

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

ক্ষুদ্র ব্যবসায় বড় প্রভাব ফেলতে পারে পাঁচ নীতিগত সিদ্ধান্ত

বাংলাদেশ ও বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রতিবেদনে রয়েছে বিশ্লেষণ, প্রেক্ষাপট এবং সম্ভাব্য প্রভাবের বিস্তারিত আলোচনা। নির্ভরযোগ্য সূত্র,...
সর্বশেষ সব খবর

রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বল্পতায় দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র ঘাটতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং