সর্বশেষ সব খবর

রাতের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক

রাত ১টার মধ্যে দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, খুলনা, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে এই সময়ে এসব অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আরও বলেন, “উক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাহাজ ও নৌযান চলাচলে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে পূর্বাভাস অনুযায়ী সতর্ক থাকা জরুরি।”

mdashakurrahman imran

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সর্বশেষ সব খবর

রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বল্পতায় দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র ঘাটতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং
সর্বশেষ সব খবর

পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা—লুটপাটের অভিযোগে তোলপাড়

পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা—লুটপাটের অভিযোগে তোলপাড়: একটি এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে, যেখানে কিছু দুর্বৃত্ত পুলিশ