আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি, দাবি ট্রাম্পের ভালুকা ট্রাভেল ওয়ার্ল্ডের যাত্রা শুরু, প্রথম ট্যুরে ৪০ ভ্রমণপ্রেমী ভালুকায় হবিরবাড়ী হেল্পলাইনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ভালুকায় পরিবেশ দূষণ রোধে শিল্পাঞ্চল পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান, স্বস্তি পথচারীদের আহবান- শফিকুল ইসলাম খান লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন আদ্-দ্বীনের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি ভালুকা ওভারব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও সিনেমার রানি শাবানা সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ভালুকা হেল্পলাইনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

ভালুকায় পরিবেশ দূষণ রোধে শিল্পাঞ্চল পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 254
ছবির ক্যাপশন :

ভালুকা  (ময়মনসিংহ) প্রতিনিধি:

পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (এমপি), ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু (এমপি), ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে ভালুকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস, মূলতাজিম স্পিনিংসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ইটিপি (ETP) প্লান্ট ও বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করা হয়। পাশাপাশি শিল্পবর্জ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও মৎস্য খামারের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ‘পরিবেশ দূষণের কারণ, প্রতিকার ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু (এমপি)। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

মতবিনিময় সভায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শিল্পবর্জ্যের কারণে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরে ক্ষতিপূরণের দাবি জানান। তারা কৃষিজমি ও জলাশয় রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও পরিবেশ সুরক্ষায় গৃহীত উদ্যোগ সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথ বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ভালুকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, ভালুকা।

প্রতিনিধি: পলাশ তালুকদার

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh