Homeময়মনসিংহ“জনগণের সেবায় কাজ করতে চান লুৎফর রহমান খান সানি: ভরাডোবাকে গড়তে চান...

“জনগণের সেবায় কাজ করতে চান লুৎফর রহমান খান সানি: ভরাডোবাকে গড়তে চান আধুনিক মডেল ইউনিয়ন”

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩ নম্বর ভরাডোবা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম সহ-সভাপতি ও ভালুকা উপজেলা ছাত্রদলের সফল আহ্বায়ক লুৎফর রহমান খান সানি।
তিনি প্রয়াত জননন্দিত নেতা মরহুম ফজলুর রহমান খান সবুজ মাস্টারের সুযোগ্য সন্তান। মরহুম সবুজ মাস্টার ছিলেন ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, ভালুকা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং পৌর বিএনপির নির্বাচিত প্রথম সভাপতি। রাজনৈতিক সততা, জনসেবামূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি আজও ভরাডোবাসহ পুরো ভালুকাবাসীর হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রয়েছেন।
পিতার আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে রাজপথে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন লুৎফর রহমান খান সানি। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলা, মামলা ও কারানির্যাতনের শিকার হয়েছেন। তবুও জনগণের অধিকার আদায়ের প্রশ্নে কখনো আপস করেননি তিনি।
স্থানীয় জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সানি বলেন,
“ভরাডোবা ইউনিয়নের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমার প্রথম অঙ্গীকার হবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের ফসলি জমি রক্ষা করা। পাশাপাশি শিল্পকারখানার কালো ও বিষাক্ত বর্জ্য পানিকে আধুনিক ইটিপি (ETP) প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করে কৃষকদের সোনালী ফসলি জমি রক্ষা এবং একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে।”
তিনি আরো বলেন,
“ইউনিয়নের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে স্থানীয় কল-কারখানাগুলোতে বহিরাগতদের পরিবর্তে এলাকার যোগ্য ও মেধাবী যুবকদের চাকরির সুযোগ তৈরিতে কাজ করবো”
তিনি বলেন,
“আমি স্বপ্ন দেখি একটি পরিচ্ছন্ন, আধুনিক, পরিবেশবান্ধব ও স্বাবলম্বী ভরাডোবা ইউনিয়নের; যেখানে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি ভরাডোবা ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments