আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: চরম ভোগান্তিতে প্রায় ৫০০ বাংলাদেশি, নিহত ২

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 199
ছবির ক্যাপশন :

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন। আহতদের মধ্যে ১১ জন অভিবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহ যাত্রী। প্রাথমিক তথ্যানুযায়ী, এই ভয়াবহ হামলায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

​প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড় ৩টার দিকে ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

​নিহত ও আহতদের পরিচয়

​নিহত দুই বাংলাদেশি হলেন—বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরি।

​শাহেদ আহম্মেদ ‘সাদ আল ঈসা কন্ট্রাক্টিং’ কোম্পানিতে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক ছুটি কাটিয়ে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফেরার পথে তিনি হামলার শিকার হন। অন্যদিকে, নাসরুল্লাহ বদরপুরি ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

​আহত ২৪ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিয়াদের কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে। তাঁরা হলেন—হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুক। দূতাবাস প্রতিনিধিরা তাঁদের পর্যবেক্ষণ করছেন এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। এ ছাড়া, রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন সাফফাত রহমান ও মো. দাউদুল ইসলামের মধ্যে সাফফাত রহমান এখনও অচেতন রয়েছেন। বাকি আহতরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

​আটকে পড়া যাত্রীদের উদ্ধার ও সহায়তা

​হামলার পরপরই বাংলাদেশ থেকে আসা এবং রিয়াদ হয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। তাঁদের সহায়তায় দূতাবাস বিমানবন্দর কতৃপক্ষ, সৌদি ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে কাজ করছে।

  • ​আবাসন ও খাবার: ফ্লাইনাস, ফ্লাইঅ্যাডিলসহ বিভিন্ন এয়ারলাইন্সের ১০০ যাত্রীকে রিয়াদের ম্যারিয়ট, রেডিসন হোটেল ও প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থা করা হয়েছে।
  • ​ওমরাহ যাত্রীদের স্থানান্তর: ইহরাম পরিহিত ৬৭ জন ওমরাহ যাত্রীকে বিশেষ বাসযোগে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানো হয়েছে।
  • ​বিকল্প ফ্লাইট: রিয়াদ-ঢাকা রুটে বাতিল হওয়া ‘সৌদিয়া এসভি-৮০৪’ ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর বন্দোবস্ত করা হয়েছে।

​বিমানবন্দরে পুনরায় বিস্ফোরণ

​এদিকে, গত ১১ অক্টোবর (রোববার) রিয়াদ বিমানবন্দরে আবারও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সৌদি বার্তা সংস্থা (এসপিএ) জানায়, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় নতুন করে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh