আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক

ইরানে ৮ মাসে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 115
ছবির ক্যাপশন :

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৮ মাসে কোট ৮১টি যুদ্ধবিমান, সামরিক ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে মার্কিন বাহিনী। এসব সমরাস্ত্রের সম্মিলিত দাম ৩৩০ কোটি ডলার।

ইরানে আট মাসের অভিযানে যুক্তরাষ্ট্রের ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ১২টি এফ-১৫ই, একটি এফ-৩৫, দুটি এ-১০ যুদ্ধবিমান, সাতটি কেসি-১৩৫, একটি ই-৩ সেন্ট্রি, দুটি এমসি-১৩০জে এবং একটি এইচএইচ-৬০ডব্লিউ হেলিকপ্টার। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের আরও কয়েকটি ড্রোন ও হেলিকপ্টার। ২ মার্চ কুয়েতের আকাশে নিজেদের বাহিনীর গুলিতে তিনটি এফ-১৫ই ভূপাতিত হয়। এপ্রিলে ইরানে অভিযান চলাকালে আরও একটি এফ-১৫ই ধ্বংস হয়। সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় আরও আটটি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষয়ক্ষতির বড় অংশই ড্রোনের। সিআরএসের তালিকায় অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন রয়েছে। নজরদারি ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত এসব ড্রোনের ক্ষতির কারণে মে মাস নাগাদ মার্কিন বিমান বাহিনীর বহর কমে ১৩৫টিতে নেমে আসে, যেখানে প্রয়োজন ছিল অন্তত ১৮৯টি মোতায়েনযোগ্য ড্রোন। তালিকায় একটি এমকিউ-৪সি ট্রাইটন, তিনটি এমকিউ-১, একটি এএইচ-৬৪ অ্যাপাচি, চারটি এএইচ-৬ লিটল বার্ড এবং একটি এমএইচ-৬০ হেলিকপ্টারও রয়েছে। সিআরএসের হালনাগাদ হিসাব মে মাসের প্রতিবেদনের ৪২টি বিমানের তুলনায় প্রায় দ্বিগুণ। নতুন তথ্য ও আগে প্রকাশিত না হওয়া ক্ষয়ক্ষতির হিসাব যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে তিন মাস পর জুনের প্রথম সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযান শেষের ঘোষণা দেন। তবে এরপরও কয়েক মাস ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। গত আগস্টে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অর্থনৈতিক অভিযান ঘোষণার পর সামরিক হামলায় একধরনের বিরতি চলছে। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো রয়েছে এবং যেকোনো সময় নতুন করে সামরিক সংঘাত শুরু হতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh