রাজনীতি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের খাবার খেলেন এমপি এনামুল

নিজস্ব প্রতিনিধি

হঠাৎ অসুস্থ হয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন নওগাঁ–২ (পত্নীতলা – ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারও খান। বিষয়টির প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে এমপি এনামুল হক কোন পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপারটেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবার খান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জনপ্রতিনিধিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। সংসদ সদস্য এনামুল হকও আমাদের সেবার প্রশংসা করেছেন।

এমপি এনামুল হক বলেন, আমি চাইলে নওগাঁ কিংবা জয়পুরহাটের বড় হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতাম। তবে যেখানে এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা নেন, আমি সেখানে চিকিৎসা নিতে চেয়েছি। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।

এ ঘটনা এলাকার মানুষের মধ্যে নতুন উদাহরণ সৃষ্টি করেছে, যেখানে একজন এমপি নিজের অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক সেবা পেতে সহযোগিতা করেছেন।

এনামুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন।

mdashakurrahman imran

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

শেয়ারবাজারে টানা উত্থানে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরছে

বাংলাদেশ ও বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রতিবেদনে রয়েছে বিশ্লেষণ, প্রেক্ষাপট এবং সম্ভাব্য প্রভাবের বিস্তারিত আলোচনা। নির্ভরযোগ্য সূত্র,...
রাজনীতি

হাদির হত্যাকারীর সঙ্গে জুমার দিনে তোলা সেলফি প্রসঙ্গে মুখ খুললেন ডাকসু নেত্রী

হাদির হত্যাকারীর সঙ্গে জুমার দিনে তোলা সেলফি প্রসঙ্গে মুখ খুললেন ডাকসু নেত্রী — সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে হাদির হত্যাকারীর