Homeময়মনসিংহ“ময়মনসিংহের নতুন পুলিশ সুপার কামরুল হাসানকে সাখাওয়াত হোসেন চয়নের শুভেচ্ছা”

“ময়মনসিংহের নতুন পুলিশ সুপার কামরুল হাসানকে সাখাওয়াত হোসেন চয়নের শুভেচ্ছা”

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ কামরুল হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন।
এক শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত হোসেন চয়ন বলেন, মোহাম্মদ কামরুল হাসানের মতো দক্ষ, সৎ ও প্রজ্ঞাবান একজন কর্মকর্তা ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ও গতিশীল পরিবর্তন সাধিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মোহাম্মদ কামরুল হাসান তার নতুন দায়িত্ব পালনে সফলতা অর্জন করবেন এবং ময়মনসিংহ জেলার সার্বিক নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলবেন।
পরিশেষে তিনি মোহাম্মদ কামরুল হাসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments