অর্থনীতি সর্বশেষ সব খবর

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

নিউজ ডেস্ক পবিত্র ঈদুল ফিতর ঘিরে চলতি মার্চের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১৯২ কোটি বা ১ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি মার্চের ১ থেকে […]

রাজনীতি সর্বশেষ সব খবর

নতুন মন্ত্রী আহমেদ আযম খান

নিউজ ডেস্ক মন্ত্রিপরিষদে যুক্ত হয়েছেন সংসদ সদস্য আহমেদ আযম খান। তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরে তাকে সংসদ ভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি এই শপথ নেন।

অর্থনীতি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

নিউজ ডেস্ক মা হওয়ার পর গ্ল্যামার জগতের নারীদের জন্য কি ক্যারিয়ারের বড়পর্দায় সক্রিয় থাকা সম্ভব, নাকি সন্তান পালন ও মাতৃত্বের দায়িত্ব তাদের পেশাদার জীবনে বাধা হয়ে দাঁড়ায়—এই প্রশ্নটি বিনোদন জগতে দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। তবে এই পুরনো ধারণা ভেঙে দিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি তিনি মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ন্ত্রণের […]

সর্বশেষ সব খবর

রাতের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক রাত ১টার মধ্যে দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, খুলনা, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের […]

ব্যবসা

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

নিউজ ডেস্ক দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মার্চ) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও বড় উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও। মূলত লেনদেনের শেষদিকে বাজারে ক্রেতার উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ সিকিউরিটিজের দাম বাড়ার পাশাপাশি সূচক ও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার […]

যোগাযোগ

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন পাওয়া যাবে আগামী ২৩ মার্চের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে […]

বিনোদন সর্বশেষ সব খবর

মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

বিনোদন ডেস্ক ছবি: সংগৃহীত রাজধানীর রাস্তায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড […]

আন্তর্জাতিক

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা

সংগৃহীত ছবি আন্তর্জাতিক ডেস্ক ইরান থেকে নিক্ষেপ করা ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্য ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজেসিএ)-এর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টাইমস কুয়েত। ডিজেসিএ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর কয়েকটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। […]

রাজনীতি

আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয় : স্পিকার

নিউজ ডেস্ক নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সংসদের অভিভাবক হিসেবে তার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু নয়। সংসদের কার্যক্রমে ইনসাফ কায়েম করা এবং বিরোধী দল যাতে কার্যকর ও গঠনমূলক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর অধিবেশনে […]

ময়মনসিংহ

“ময়মনসিংহের নতুন পুলিশ সুপার কামরুল হাসানকে সাখাওয়াত হোসেন চয়নের শুভেচ্ছা”

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ কামরুল হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন। এক শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত হোসেন চয়ন বলেন, মোহাম্মদ […]