Homeবিনোদনঈদ আয়োজনে থাকছে ১৪ সিনেমা

ঈদ আয়োজনে থাকছে ১৪ সিনেমা

বিনোদন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে দীপ্ত টেলিভিশন। ঈদের সাত দিনজুড়ে চ্যানেলটিতে প্রচারিত হবে মোট ১৪টি জনপ্রিয় বাংলা সিনেমা। এর মধ্যে ঈদের দিন দুপুর ১টায় দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

‘তাণ্ডব’ ২০২৫ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও পরিচালনা করেছেন রায়হান রাফী। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান।

ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত বাংলা সিনেমা ‘ওমর’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও দর্শনা বণিক।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে রাহমান রাফী পরিচালিত বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আরফান নিশো ও তমা মির্জা। একই দিন দুপুর ১টায় দেখানো হবে জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘শিকারী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী ও সব্যসাচি।

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল ও এবিএম সুমন। একই দিন দুপুর ১টায় দেখানো হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী।

ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় প্রচারিত হবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘প্রহেলিকা’। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। একই দিন দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় নির্মিত ‘নবাব’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী ও রজতাভ দত্ত।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় দেখানো হবে শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মিত সিনেমা ‘ধ্যাততেরিকি’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। একই দিন দুপুর ১টায় প্রচারিত হবে কাজী হায়াৎ পরিচালিত সিনেমা ‘বীর’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় প্রচারিত হবে রেজা লতিফ পরিচালিত সিনেমা ‘মা বাবার স্বপ্ন’। এতে অভিনয় করেছেন মান্না ও অপু বিশ্বাস। একই দিন দুপুর ১টায় দেখানো হবে সাকিব সনেট পরিচালিত সিনেমা ‘নোলক’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও ববি।

ঈদের সপ্তম দিন সকাল ৯টায় প্রচারিত হবে আরিফ মাহমুদ পরিচালিত সিনেমা ‘খেয়া ঘাটের মাঝি’। এতে অভিনয় করেছেন ফেরদৌস ও শাবনুর। একই দিন দুপুর ১টায় প্রচারিত হবে এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments