Homeআন্তর্জাতিকইরানি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

ইরানি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইন্টারসেপ্টর সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো। বুধবার (১১ মার্চ) মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ–এর এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার মুখে পড়েছে।

সূত্রগুলোর তথ্য মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোন লক্ষ্যবস্তু ধ্বংস করবে আর কোনটি উপেক্ষা করবে সে সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছে কিছু দেশ।

এই সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নতুন করে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রয়োজনের তুলনায় এই উদ্যোগ বাস্তবায়নে গতি খুব ধীর।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণে সহায়তা করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমাদের গোলাবারুদের মজুত প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

তবে মার্কিন সাময়িকী দ্য আমেরিকার কনজারভেটিভ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত অভূতপূর্ব গতিতে কমে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকলে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরবরাহ নিয়ে নতুন চাপ তৈরি হতে পারে।

সূত্র: তাস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments