Homeলাইফস্টাইলইফতারে তৈরি করুন বসনিয়ান পরোটা

ইফতারে তৈরি করুন বসনিয়ান পরোটা

সংগৃহীত ছবি

ঘরেই সহজে তৈরি করা যায় সুস্বাদু বসনিয়ান রুটি। নামটি বিদেশি হলেও এটি বানানো খুব একটা কঠিন নয়। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রুটি তৈরি করা সম্ভব। নরম ও মজাদার হওয়ায় বাড়ির ছোট থেকে বড় সবাই এটি পছন্দ করে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসেই তৈরি করবেন বসনিয়ান পরোটা-

প্রয়োজনীয় উপকরণ

১. ময়দা ৩ কাপ
২. ইস্ট ১ টেবিল চামচ
৩. গরম দুধ ১ কাপ
৪. ডিম ১টি
৫. চিনি ১ টেবিল চামচ
৬. মাখন ৫ টেবিল চামচ
৭. গুঁড়া দুধ ২ টেবিল চামচ
৮. লবণ স্বাদ অনুযায়ী
৯. তেল প্রয়োজনমতো

তৈরির পদ্ধতি

প্রথমে একটি বড় বাটিতে ইস্ট নিয়ে তার মধ্যে গরম দুধ ও লবণ দিন। এরপর ভালোভাবে নেড়ে ইস্ট যেন দুধের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায় তা নিশ্চিত করুন। মিশে গেলে এটি প্রায় ১০ মিনিট রেখে দিন, যাতে ইস্ট সক্রিয় হয়ে ওঠে।

এরপর ওই মিশ্রণের সঙ্গে তেল, চিনি, গুঁড়া দুধ এবং একটি ডিম যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মিশে গেলে ধীরে ধীরে অল্প অল্প করে ময়দা দিতে থাকুন এবং মেশাতে থাকুন। এভাবে মেশাতে মেশাতে একটি নরম ডো তৈরি করুন। যদি ডো খুব বেশি নরম মনে হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী আরও কিছু ময়দা যোগ করা যেতে পারে।

ডো তৈরি হয়ে গেলে সেটি ঢেকে উষ্ণ স্থানে প্রায় এক ঘণ্টা রেখে দিন। নির্দিষ্ট সময় পর ডো ফুলে উঠবে। তখন আবার হালকা করে ময়ান করে নিন।

এরপর ডো থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে বলের মতো গোল আকার দিন। প্রতিটি বল মোটা করে রুটির আকারে বেলে নিন। রুটি বেলার আগে সামান্য ময়দা ছিটিয়ে নিলে বেলতে সুবিধা হবে। বেলা হয়ে গেলে রুটিগুলো একটির ওপর আরেকটি না রেখে আলাদা করে রাখুন। এরপর এগুলো ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিন।

এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে একে একে রুটিগুলো তেলে ছেড়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে রুটিগুলো টিস্যু পেপারের ওপর তুলে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।

গরম গরম এই বসনিয়ান পরোটা মাংস ভুনা, তন্দুরি চিকেন কিংবা পছন্দের কোনো সালাদের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments