Homeআন্তর্জাতিকশত্রুর আত্মসমর্পণের অপেক্ষায় ইরান, আইআরজিসির হুংকার

শত্রুর আত্মসমর্পণের অপেক্ষায় ইরান, আইআরজিসির হুংকার

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) হুংকার দিয়ে বলেছে, ‘আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি। আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা চিন্তা করছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে।

এক বিবৃতিতে আইআরজিসি এ ধরনের কঠোর অবস্থানের কথা জানায়। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে যে তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে শক্তিশালী ও যুগপৎ দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় আহত হওয়া প্রায় ১০০ জন ব্যক্তিকে কুয়েতের আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েতের দুটি নৌঘাঁটি—মোহাম্মদ আল আহমদ ও আলী আল সালেম—এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়টেও হামলা চালানো হয়েছে। এসব হামলায় মার্কিন সেনাদের আবাসন ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরান এসব হামলাকে সফল বলে দাবি করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments