আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক

শেরপুরে নিখোঁজের একদিন পর উদ্ধার নবম শ্রেণির শিক্ষার্থী

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 261
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিনিধি 

​শেরপুর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১১ অক্টোবর) দুপুরে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধার হওয়া মহিবুল স্থানীয় নবারুণ পাবলিক স্কুলের শিক্ষার্থী। তার বাবা শাহীনুর ইসলাম পেশায় একজন কলেজ শিক্ষক এবং মা ইফফাত আরা মুন।

​পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে মাকে বাসায় রেখে বের হয়ে আর ফেরেনি মহিবুল। রাত পর্যন্ত স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি পুলিশকে অবহিত করেন।

​ঘটনার মাঝেই একটি চক্র পরিবারের কাছে ফোন করে মহিবুলকে অপহরণের দাবি করে মুক্তিপণ চায়। সন্তানের নিরাপত্তার কথা ভেবে তার বাবা বিকাশ/নগদের মাধ্যমে প্রথম দফায় ২৪ হাজার টাকা পাঠান বলে অভিযোগ করা হয়।

​অভিযোগ পাওয়ার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা-পুলিশ যৌথভাবে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে রোববার দুপুরে কৃষি ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে তাকে উদ্ধার করা হয়।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফল খারাপ হতে পারে—এমন ভীতি থেকেই সে মূলত নিজ থেকে আত্মগোপনে ছিল।

​তিনি আরও উল্লেখ করেন, মুক্তিপণ দাবি করা প্রতারক চক্রটির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh