আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন ৭ নভেম্বর উপলক্ষে ভালুকায় এমপি বাচ্চুর নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ভালুকায় এমপি বাচ্চুর বাসভবনে ২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন, মিলবে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি। সদস্যসচিব করা হয়েছে শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে।

নতুন কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

এক অভিনন্দন বার্তায় মোর্শেদ আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী শ্রমিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অবহেলিত, বঞ্চিত ও অধিকারহারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা রক্ষা এবং শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আমান উল্লাহ আমান এবং প্রখ্যাত শ্রমিকনেতা শামছুর রহমান শিমুল বিশ্বাসের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

শনিবার (২১ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে ৫১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh