Homeরাজনীতিবিএনপি সরকারকে ঘিরে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

বিএনপি সরকারকে ঘিরে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

ঢাকা, ৫ জুন— বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও অপতৎপরতা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণার পেছনে বটবাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার হঠাৎ করে ক্ষমতায় আসেনি। দীর্ঘ ১৮ থেকে ২০ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের সমর্থনের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থনের ভিত্তিতেই বিএনপি আজকের অবস্থানে এসেছে।
শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, সরকার ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও প্রচারণা চলছে। এসব প্রচারণার সঙ্গে বটবাহিনীর একটি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি।”
সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের চ্যালেঞ্জ ও প্রতিপক্ষের তৎপরতা রয়েছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ বিএনপির সঙ্গে রয়েছে এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা আছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দল বর্তমান অবস্থানে পৌঁছেছে উল্লেখ করে তিনি সরকারকে আরও শক্তিশালী করা এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments