Homeব্যবসাশেয়ারবাজারে এক বছরে সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারী কমেছে

শেয়ারবাজারে এক বছরে সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারী কমেছে

নিউজ ডেস্ক

দেশের শেয়ারবাজারে গত এক বছরে নারী বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাজারের সার্বিক নিম্নমুখী প্রবণতার কারণে অনেক বড় অংকের বিনিয়োগকারী বাজার থেকে সরে গেছেন। এই সময়ে নারী বিনিয়োগকারীরাও তাদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি বন্ধ করেছেন।

গত ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং বাংলাদেশেও বিভিন্ন পেশায় নারীদের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেশের শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেখানে নারী বিনিয়োগকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মার্চ দেশের শেয়ারবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪ হাজার ৩১১ জন। চলতি বছরের ৮ মার্চ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭২৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে নারী বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ১৩ হাজার ৫৪৭।

এই সময়ের মধ্যে শেয়ারবাজারে সব ধরনের বিও হিসাবধারীর সংখ্যাই কমেছে। তবে মোট হিসাবের দিক থেকে দেখা যায়, পুরুষ বিনিয়োগকারীদের তুলনায় নারী বিনিয়োগকারীরা বেশি হারে বাজার ছেড়েছেন।

তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মার্চ শেয়ারবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ১৫১। চলতি বছরের ৮ মার্চ তা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৭৭৯। অর্থাৎ এক বছরে মোট বিও হিসাব কমেছে ৩৫ হাজার ৩৭২টি।

এর মধ্যে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ২২ হাজার ১৫৪। আলোচিত সময়ে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ২০৮ থেকে কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৪৩ হাজার ৫৪-এ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments