Homeশিক্ষাভালুকায় এমপির উদ্যোগে শিক্ষা খাতে বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন

ভালুকায় এমপির উদ্যোগে শিক্ষা খাতে বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ভালুকা (ময়মনসিংহ)

​ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে উপজেলার শিক্ষা খাতের উন্নয়নে বড় আকারের প্রকল্প অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ভালুকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই উন্নয়ন কাজ পরিচালিত হবে। স্থানীয়রা বলছেন, এটি বাস্তবায়ন হলে উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯৭টি মাদ্রাসায় সীমানা প্রাচীর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষিত হবে। এছাড়া ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি কলেজ ও ২১টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যা দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে সহায়ক হবে।
​শিক্ষার্থীর চাপ বিবেচনায় ১৩টি প্রতিষ্ঠানে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে ৫১টি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়, ৮টি কলেজ এবং ৬৩টি মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
​এই প্রকল্পগুলো নিয়ে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘শিক্ষাবান্ধব ও আধুনিক ভালুকা গড়ার লক্ষ্যে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি আশা করি, প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়িত হবে।’
​স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষা সুবিধার আওতায় আসবে এবং শিক্ষার গুণগত মান উন্নত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments