আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অটো-রিকশা: চাকা খুলে যাওয়ার আগে আমরা কি সমস্যাটা দেখেছি? ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন, বহুতল ভবনের আশ্বাস কক্সবাজারে গাড়ি জব্দ: বিলাসবহুল নাকি পারফরম্যান্স কার, অনুসন্ধানের আগেই অপরাধী সাব্যস্তকরণ কেন? অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে লোকসান: সমস্যাটা কি শুধু উৎপাদন খরচে? রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাইনুল ইসলামের, ঘাটাইলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা ময়মনসিংহে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন ভালুকায় ইমাম-আলেমদের সঙ্গে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় ভালুকায় এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় দুই সড়ক উন্নয়নে ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে ভালুকায় আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগ ৩২ বছর শিক্ষকতা শেষে অবসরে জলিল তালুকদার অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই সৌদি ফেরত জামাল মারা গেছেন বিদ্যুৎ আছে, কিন্তু আলো নেই—সংকটের আসল দায় কোথায়? ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

ময়মনসিংহে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 177
ছবির ক্যাপশন :


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

গত ২২ আগস্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এ কমিটিতে মাহমুদুল হক খান সুমনকে সভাপতি, মো. সেলিম হোসাইন বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং আরিফুর রহমান ইমরানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রানা সরকার এবং সহ-সভাপতি পদে জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-প্রচার সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুমোদিত নতুন কমিটি আগামী দুই বছর ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ময়মনসিংহে গার্মেন্টস শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংগঠনটির নেতারা আশা করছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh